• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আযহার দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন।
দবিরুল ইসলামের মৃত্যুতে ঠাকুরগাঁওসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। সততা, রাজনৈতিক প্রজ্ঞা ও দলীয় নেতৃত্বের প্রতি দায়িত্বশীল ভূমিকার কারণে তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তিনি ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে এলাকায় শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়।
এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও গ্রহণযোগ্য নেতা।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
মরহুম আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা