• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুর যাদুরাণী বাজারে ধানের বাজার চাঙ্গা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে নতুন মৌসুমের ধান বেচাকেনা জমে উঠেছে। বাজারে পর্যাপ্ত ধানের সরবরাহ থাকলেও দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও কৃষকরা।
মঙ্গলবার (৯ জুন) সরেজমিনে যাদুরাণী বাজার ঘুরে দেখা যায়, বাজারে বিভিন্ন জাতের ধান নিয়ে কৃষকরা বিক্রির জন্য আসছেন। বর্তমানে চিকন ধান প্রতি বস্তা ২ হাজার ২০০ টাকা এবং মোটা হাইব্রিড ধান প্রতি বস্তা ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় বাজারে ধানের সরবরাহ বেড়েছে। তবে উৎপাদন খরচের তুলনায় দাম আরও কিছুটা বেশি হলে কৃষকরা লাভবান হতেন বলে তারা মনে করেন।
ধান ব্যবসায়ীরা জানান, বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি সন্তোষজনক রয়েছে। সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে ধানের দামে কিছুটা ওঠানামা হতে পারে।
যাদুরাণী বাজারে ধানের বিশাল মজুত ও জমজমাট বেচাকেনা বাজারটিকে বর্তমানে উপজেলার অন্যতম প্রধান ধান বাণিজ্যকেন্দ্রে পরিণত করেছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা