• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৪৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহাফুজা খাতুন এ ঘটনায় পলাশবাড়ী থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছরেরও বেশি সময়ে বিভিন্ন দফায় বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিলিং ফ্যান, ইন্টারনেট রাউটার, বৈদ্যুতিক সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী, নগদ অর্থ ও অন্যান্য সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয় সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার উধাও হওয়ার ঘটনাও জিডিভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একই প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগ ও সাধারণ ডায়েরিগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা