• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

ঠাকুরগাঁও জেলায় আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা কমিয়ে আনতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন ও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং, REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু কেবল ব্যক্তিগত নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদকাসক্তি, সামাজিক চাপ এবং হতাশার মতো নানা কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঝুঁকি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে বিভিন্ন করণীয় এবং বাস্তবমুখী সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সমাজসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা