• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

হরিপুর উপজেলার যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় বিদ্যালয়ের হল রুমে আরডিআরএস বাংলাদেশ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ সুলতান, আর ডি আর এস বাংলাদেশ কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জিংক সমৃদ্ধ ধানের পুষ্টিগুণ, মানবদেহে জিংকের গুরুত্ব এবং অপুষ্টি দূরীকরণে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, জিংক সমৃদ্ধ ধান নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে জিংক ধানের উপকারিতা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় এবং সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা