• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের বাসিন্দা মোঃ মিজানের কন্যা এবং রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে গুরুতর আহত হয় মিরা। সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করাতে কিছুটা সময় অতিবাহিত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে দিনাজপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই মিরার মৃত্যু হয়।
মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মিরার অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সবাই তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা