• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার কবি ও সংগঠক জয়ন্ত দেব আর নেই

বগুড়া প্রতিনিধি / ৪৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বগুড়ার সাহিত্য অঙ্গনের অন্যতম সংগঠক, কবি ও সম্পাদক জয়ন্ত কুমার দেব আর নেই। রবিবার(২১ জুন) বেলা ৩:০৫ মিনিটে ভারতের কলকাতার একটি হাসপাতালে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত হার মানলেন এ বিশিষ্ট কবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
সে শহরের চেলোপাড়ার স্বর্গীয় নগেন্দ্রনাথ দেবের পুত্র। তিনি স্ত্রী ছায়া দেব, কন্যা পংক্তি দেব ও পুত্র কাব্য দেব সহ আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী গ্রনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি করে গেলেন বগুড়ার সাহিত্যাঙ্গনের। সাহিত্যের পাতার নক্ষত্র হয়ে কাজ করতেন কবি জয়ন্ত দেব।
জয়ন্ত কুমার দেব চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। চাকুরী করার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নিজে পাঠকপণ্যপাঠশালার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন।
কবি জয়ন্ত কুমার দেব সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি ৬টি কবিতার বই প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থ করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে, সেই সময় বগুড়ায় বেশ পাঠকপ্রিয়তা পায়। লিটল ম্যাগ দ্যুাতি সম্পাদনা করেছেন নিয়মিত। তিনি দেশের সাহিত্য অঙ্গনে পরিচিত নাম। কবিতার পাশাপাশি তিনি কথা সাহিত্য ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর, দৈনিক আলো প্রতিদিন ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহিত্যকর্ম করতে গিয়ে বগুড়া শব্দ কথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, বগুড়া লেখক চক্র সহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তরুণদের সাহিত্যমুখি করে তুলতে বিভিন্ন কলামও লিখেছেন।
কবি ও সংগঠক এইচ আলীম বলেন, কবি জয়ন্ত কুমার দেব দাদার “এভাবে অপূরনীয় ক্ষতি করে গেলেন বগুড়ার সাহিত্যাঙ্গনের। সাহিত্যের পাতার নক্ষত্র হারিয়ে ফেললাম।” কত স্মৃতি এখন বেদনা হয়ে বুকজুড়ে ঘুরে বেড়াবে। কে এসে বলবে আরে পাগলা কবিতা লেখার বিকল্প নেই। কে বলবে বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের অনুষ্ঠান কবে।”

কবি জয়ন্ত কুমার দেবের হঠাৎ এই মৃত্যুতে বগুড়া লেখক চক্র, শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, অ আ সাহিত্য সংসদ, কলেজ থিয়েটার, বগুড়া থিয়েটার, সংশপ্তক থিয়েটার, প্রকাশ শৈলী. শেরপুর সাহিত্য চক্র, মহার্ঘ সাহিত্য পরিবার সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা