• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় উদ্ধারকৃত দুই টিয়াপাখি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

দুপচাঁচিয়া প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উদ্ধারকৃত দুইটি টিয়াপাখি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান পাখি দুটি অবমুক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিকসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট সড়কে অভিযান পরিচালনা করে উপজেলা বন বিভাগ। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা দুইটি টিয়াপাখি জব্দ করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক টিয়াপাখি দুটি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।

উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা