• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

কুড়িগ্রামে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ভিডিএস, শিশু ও যুব ফোরাম এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকায় অভিনন্দন কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে কুড়িগ্রাম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী ও শিশু অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন

কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শেখর চন্দ্র রায়, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ইসলামিক রিলিফ কুড়িগ্রাম এর প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম, , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রাম এডিপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।

আলোচনা শেষে আগামী বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান এবং টেকসই উন্নয়নের পথ সুগম হবে।
কর্মশালাটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা