• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুরারোগ্য রোগীদের আর্থিক সহায়তা দিল গ্রাম উন্নয়ন সংস্থা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

“সহায়তার হাত বাড়ুক, বাঁচুক প্রাণ-মানবাতার বন্ধনে গড়ি সুন্দর ভবিষ্য” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে বগুড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। (২৯ জুন) বিকালে গ্রাম উন্নয়ন সংস্থা’র নারুলী এলাকার বগুড়া মহানগর কার্যালয়ে সংস্থার নিজস্ব অর্থায়নে দুরারোগ্য ব্যাধিতে পঙ্গু/ক্যান্সার/লিভার সিরোসিস আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুদেব কুমার দাস, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এনামুল হক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বগুড়া ও উপদেষ্টা (মানব সম্পদ) গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শাজাহানপুর এবং উপদেষ্টা (প্রশাসন) গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলান চন্দ্র সাহা, সহ-সভাপতি, গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া এবং মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক, গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ বায়েজিদ বোস্তামী, সাধারণ সম্পাদক, গ্রাম উন্নয়ন সংস্থা। এছাড়াও অন্যান অতিথি সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেসরকারি উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা বিশ্বাস করে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না, তাদেরকে সহায়তা করা সত্যি এক ধরনের মহান মানবিকতার পরিচয় দান করে। এজন্য তিনি গ্রাম উন্নয়ন সংস্থার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের এই ধরনের রোগীদের সহায়তা করার জন্য বিশেষ অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা