• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তারুণ্য নির্ভর বিএনপি গড়তে নীলফামারীতে নতুন কমিটি গঠন আহ্বায়ক ফারুক, সদস্য সচিব রুবেল

নীলফামারী প্রতিনিধি / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

তরুণ ও ত্যাগীদের হাতে নেতৃত্ব দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই রাতে (বুধবার) নতুন এ কমিটির অনুমোদন দেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক ভিপি অ্যাড. রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম ফারুককে। আর যুগ্ম আহ্বায়কের তালিকায় আছেন যথাক্রমে সোহেইল পারভেজ, মোস্তফা প্রদান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু। সংগঠনের সাচিবিক দায়িত্ব পালন করার জন্য সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ব্যবসায়ী এএইচএম সাইদুল্লাহ রুবেল।
কেন্দ্রীয় কমিটির দাপ্তরিক সূতে মতে, নীলফামারী জেলায় সংগঠনকে গতিশীল ও যুগোপযোগী ধারার গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই দলের কেন্দ্রীয় নীতি নির্ধারক মহল এই কমিটি ঘোষণা করেন। আগামী তিন মাসের মধ্যে তৃণমূল বিএনপির মাঝে আকাঙ্খিত নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে উপহার দেয়া হবে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
নীলফামারী জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেন নতুন সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।
সদ্য গঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা