• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দুপচাঁচিয়া প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২৯ জুন) বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় মাঠে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক তালুকদার কাজল, ইউনুছ আলী মহলদার মানিক, বিএনপি নেতা জাহিদুর রহমান চম্বুক, গাজিউর রহমান গাজী, জামাল উদ্দিন, যুবদল নেতা আশরাফুল আলম, মহিলাদল নেত্রী নাছরিন সুলতানা, জেসমিন আক্তার ও পরশমনি খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক) সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেন প্রামানিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের প্রত্যাশায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা