• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উলিপুরে ১৫০ গবাদি পশুকে ভ্যাকসিনেশন ও ফ্রি মেডিকেল সেবা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি গবাদি পশুকে ভ্যাকসিনেশন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় আয়োজিত এ ক্যাম্পে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় রোগ নির্ণয়, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে এলাকার খামারি ও পশুপালকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পশুর স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম ও ভেটেরিনারি সার্জন ডাঃ সামছুন নাহার।

সংশ্লিষ্টরা জানান, গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত টিকাদান ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।

ক্যাম্পে সেবা গ্রহণকারী খামারিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদানের ফলে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামীণ পর্যায়ে নিয়মিত ভেটেরিনারি সেবা ও ভ্যাকসিনেশন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রাণিসম্পদের রোগবালাই নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা