• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে খাসজমি ও সরকারি পুকুর জালিয়াতি করে রেকর্ড: বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর মৌজায় সরকারি খাসজমি ও পুকুর জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ব্যক্তিমালিকানায় রেকর্ড করে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় ভবানীপুর বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন মাসুদ রানা, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু হানিফ, মোখলেছার রহমান, মিন্টু রহমান, আনোয়ার হোসেন, আব্দুল হামিদসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ভবানীপুর মৌজার জলটুঙ্গী এলাকায় অবস্থিত প্রায় ৫১ শতাংশ সরকারি খাসজমি ও একটি সরকারি পুকুর জাল কাগজপত্র তৈরি করে আব্দুর রউফ, আক্কাছ আলী, মহাদেব ও মো. আমির হোসেন নামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। অথচ এসব জমিতে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে গরিব মানুষেরা বসবাস করে আসছেন। শুধু তাই নয়, ভবানীপুর বাজারের সরকারি পুকুরের পাড়, পাবলিক টয়লেট ও মন্দির সংলগ্ন রাস্তার ধারের জমিগুলোর মালিকানাও নিজেদের নামে রেকর্ড করেছে তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই জালিয়াতি কাজ একটি সুপরিকল্পিত ভূমিদস্যু চক্রের অংশ। দুর্নীতিপরায়ণ ভূমি অফিসের কিছু কর্মকর্তার সহায়তায় নকল দলিলের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব জমি রেকর্ড করা হয়েছে।
মানববন্ধন শেষে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাপ্ত ঘোষণা করেন।
এ বিষয়ে ভবানীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে কিছু কাগজপত্র যাচাই-বাছাই করে সরকারি জমি বেহাতের প্রমাণও পাওয়া গেছে। অবৈধ রেকর্ড বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান রুপালী বাংলাদেশ কে বলেন, সরকারি খাসজমি ও পুকুর ব্যক্তিমালিকানায় রেকর্ড করার কোনো সুযোগ নেই। কেউ করে থাকলে তদন্তপূর্বক তা বাতিলের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা