• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে নানা আয়োজনে এনটিভির ২৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ ইউনুস আলী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সিনিয়র সাংবাদিক রাজু মোস্তাফিজ, আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, রেজাউল করিম রেজা এবং ব্যবসায়ী নেতা শাহিন শেখ রঞ্জুসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘ এ পথচলায় এনটিভি সারাদেশের পাশাপাশি কুড়িগ্রামের গনমানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। সাফল্যগাঁথা ও দর্শকের বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি ২৪ বছরে পদার্পণ করেছে। আগামীতেও পিছিয়ে পরা জেলা কুড়িগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের গল্প নিয়ে এ অঞ্চলের মানুষের পাশে থাকবে এনটিভি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা