• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৫৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুর, বগুড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন শেরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন। ইফতেখার আলম ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসাইন, শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আরিফুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি নবাব আলী মাস্টার, পরিচালক আব্দুল লতিফ, সফল সুফলভোগী সদস্য আয়েশা সিদ্দিকী এবং খলিলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আমজাদ হোসেন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন নরোত্তম সিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও ম্যানেজারদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ উদ্যোক্তা (মহিলা) নির্বাচিত হন মোছা. আয়শা সিদ্দিকা, শ্রেষ্ঠ উদ্যোক্তা (পুরুষ) মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ ম্যানেজার (মহিলা) মোছা. আয়েশা খাতুন, শ্রেষ্ঠ দলের ম্যানেজার অলেছা বেগম এবং শ্রেষ্ঠ ম্যানেজার (পুরুষ) মো. আব্দুর রহমান। অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়া জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুফলভোগী সদস্যদের মাঝে ঋণ বিতরণ এবং বিনামূল্যে গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সুফলভোগী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা