• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি / ৩৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল-মিজানুর রহমান। তিনি পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রশিদ শাহ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার এবং উপস্থিতদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং আত্মকর্মসংস্থানভিত্তিক উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা