• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি / ৭৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দুপচাঁচিয়া এর যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়ড়া উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বিআরডিবি হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাঠ সহকারী মতিয়ার রহমান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ইউসিসিএ লিঃ এর সভাপতি আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, সুফলভোগী বিলকিস বিবি, সোহেল প্রাং প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফয়েজ, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ। দিবসটি উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে ১৪জন সুফলভোগীর মাঝে ৩লাখ ৫২হাজার টাকা ঋণ প্রদান, ৫০জনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও শ্রেষ্ঠ সুফলভোগীকে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা