• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

রাজশাহী জেলা প্রতিনিধি / ১৬১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র-ছাত্রীরা ।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বই পড়ায় কৃতিত্বের জন্য ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে শিক্ষার্থীদের মধ্যে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরাপাঠক ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু ও গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান।

অতিথিরা বলেন, বই পড়া জ্ঞান ও মানসিক উৎকর্ষের প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলায় এ কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঞ্চে সরাসরি পুরস্কার গ্রহণ করে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী, বাকিদের পক্ষে স্কুলের শিক্ষক-সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন ও বই স্পন্সর করে গ্রামীণফোন। আগামী বছরগুলোতেও এই কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজক ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা