• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত, নিহত বেড়ে ৪

অনলাইন ডেস্ক / ১৫০ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানটি পরিচালনায় দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনার সময় তিনি একাই বিমানে ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৬০ জন দগ্ধ হয়ে ঢামেকের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের মধ্যে বেশিরভাগই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

ঘটনার পর থেকেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিজিবি উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থলে শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা