• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সৈয়দপুরে জোরপূর্বক জমি দখলে বাধা দেয়ায় আহত ৬ গুরুতর আহত একজন হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত ১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।  এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজলার সাতপাই মুচিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সফিকুল (৪০) অন্যান্য আহতরা হলেন সফিকুলের স্ত্রী শাহনাজ, ভাই দুলাল হোসেন, জাহেদুল, ওবায়দুল, শামসুল সহ ৫ জন । থানা-পুলিশ সূত্রে ও সফিকুল অভিযোগ করে বলেন সোমবার সকাল ১১টার দিকে একই এলাকার তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার হঠাৎ করে সফিকুলের জমিতে জোরপূর্বকভাবে, তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে টিনের ঘর উঠানোর জন্য প্রস্তুতি নেন, ওই সময় সফিকুল বাধা দিলে তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামসহ পরিবারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করার জন্য এগিয়ে আসলে, আমি ঠেকানোর চেষ্টা করলে ফলে বাম হাতে আঘাত লাগে। এ সময় আমি রক্তাক্ত জখম হলে আমাকে রক্ষা করতে স্ত্রী শাহনাজসহ কয়েকজন এগিয়ে আসলে তারা আমার স্ত্রীর গলা টিপে ধরে ধাক্কা দেয় আর আমার ভাইদের দেশীয় অস্ত্র দিয়ে  তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিবারের লোকজন লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহত সফিকুলকে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সফিকুল।
অভিযুক্ত তুহিন ও তার বাবা সিরাজুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে সফিকুলের সাথে মারামারি হয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়ে মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা