• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সৈয়দপুরে বিএনপির দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কস্হ, সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা,পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক,এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জন, জেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ও নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি র সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বি, শ্রমিকদলের সদস্য সচিব হামিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কারী মাকসুদ আলম।
এ সময় বক্তারা মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা