• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩৯১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

 

প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২৫ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে (২৩ জুলাই ) সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।

এ  অনুষ্ঠানে সহকারী শিক্ষক মামুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি প্রীতম সাহা তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময়কে কাজে লাগাতে হবে। সময় থাকতে পড়ালেখায় মনোযোগী হতে হবে। সরকার লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ ও উপদেশমূলক কথা বলেন। বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূরীকরণসহ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,সহকারি শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা