• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আওয়ামী ফ্যাসিজমে জনগণ ভোটাধিকার হারিয়েছে: ডা. জাহিদ

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি / ৩০১ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন বলেছেন, এদেশে আওয়ামী ফ্যাসিজমের কারণে জনগণ বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দপ্তরে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।

তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে যারা গুম, হত্যা ও নির্যাতনে জড়িত ছিল, তাদের বিচার হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, অথচ এখন এক বছর হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি। বরং ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। আমরা চাই দ্রু নির্বাচন ও রাজনৈতিক

সংস্কারের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন হোক।

বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা

নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইসব কথা বলেন ডাঃ জাহিদ হোসেন । এসময় মাহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা