• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সলঙ্গায় হিরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী 

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১০১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মানবিক সংগঠন “হিরা স্পোর্টিং ক্লাব”র  ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।গতকাল বিকেলে সলঙ্গা থানার চরগোঁজা গ্রামে ক্লাবটির নিজস্ব কার্যালয়ে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কেক কেটে শুভ সুচনা করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সহ সভাপতি এম.এম আলামিন হোসেন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সাইফুল ইসলামসহ অনেকে।

দীর্ঘদিন ধরে ইতালী প্রবাসে থাকা,রেমিট্যান্স যোদ্ধা হিরা সরকারের নিজ নামের সংগঠনটি অসহায় মানুষের সেবা করে ইতিমধ্যেই সমাজে প্রশংসা কুড়িয়েছেন।শুন্য থেকে উঠে আসা হিরা সরকার বর্তমানে এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন।প্রতি বছরই সংগঠনটির মাধ্যমে এলাকার হত দরিদ্রদের আর্থিক সহযোগীতা,কন্যাদায় গ্রস্থ,অসুস্থ্যদের সহায়তা,শীতবস্ত্র,ঈদ সামগ্রী বিতরন করেন।এ ছাড়াও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ, মসজিদ,মাদ্রাসা,কবর স্থানে আর্থিক অনুদানে রয়েছে তার অবদান।শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা