• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুইশত গাছের চারা বিতরণ

মু. আসাদুল্লাহ খান , রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কাজীপুর এলাকার কেএনসি আল হেরা একাডেমির শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন দাওয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ সময় দাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল বিন আবু বকর, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. জাকারিয়া হোসাইন সংগঠনটির সদস্য সাগর হাসান, শাকিল, শাহীন, মিরাজ, কাওছার, কেএনসি আল হেরা নুরানি একাডেমি ও হিফজুল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আসাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, গাছ আমাদের অমূল্য সম্পদ। সচরাচর এই ধরণের মূল্যবান উপহার আমাদের কেউ দেয় না। তারা এই দুটি ফলজ গাছকে যত্ন সহকারে বড় করতে চায় যেন এর দ্বারা পরিবেশের উপকার হয় এবং তারা এই ফলজ গাছ থেকে ফল পায়। তারা এমন উপহারে খুবই আনন্দিত।

সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল বিন আবু বকর জানান, “সবুজ বাড়ি, সুস্থ জীবন” এমন স্লোগানকে সামনে নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা। সবুজে ভরা একটি নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করাই সংগঠনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এসময় বৃক্ষ রোপন ও সংরক্ষণে সংক্ষিপ্ত পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হয় শিক্ষার্থীদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা