• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উল্লাপাড়া বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান

মো:কামরুল ইসলাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাথার নিচে ইট দিয়ে বহু রাত কাটিয়েছি। উল্লাপাড়া, ঢাকা, বগুড়া, রাজশাহী মহাসড়কে আন্দোলন করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে খালে-বিলে পড়েছি। অথচ এখন দেখছি পাঁচ আগস্টের পর নতুন নতুন নেতার সৃষ্টি হয়েছে ।

মোঃ আজাদ হোসেন বলেন, “বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নেই। গত ৪৫ বছর ধরে আমি উল্লাপাড়া -৪ (উল্লাপাড়া-সলঙ্গা ) আসনের নেতা-কর্মীদের পাশে ছিলাম। বিশেষ করে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, নেতা-কর্মীদের কারাবন্দি অবস্থায় দেখাশোনা এবং মামলার জামিনের খোঁজ খবর রেখেছি ,তখন কাউকে পাশে পাইনি।”

তিনি আরও বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় এখন অনেক নেতাকে এলাকায় আসা-যাওয়া করতে দেখা যাচ্ছে, অতিথি পাখির আগমন ঘটছে। প্রশ্ন হলো, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন?”আজাদ হোসেন কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করেন যে যারা বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতনের অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হোক। জনাব আজাদ হোসেন আরো বলেন যে যদি ত্যাগে নির্যাতিতদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আর উজ্জীবিত হবে। আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপি আগেও ঐক্যবদ্ধ ছিলাম আর এখন ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ। জনাব আজাদ হোসেন উল্লাপাড়াও সলঙ্গবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া চান।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা