• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৯১ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর গোবিন্দপুর হইতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চর গোবিন্দপুরে দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষক নুর মোহাম্মদ, কৃষক হারুন-অর-রশীদ, আমিনুল ইসলাম, সমাজসেবক লতিবুর রহমান ভজু, আছাব্বর আলী সহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন।

বক্তারা বলেন, গত ১৫-১৬ দিনে পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর হইতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত
তিন শতাধিক বসতভিটা দুধকুমারের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে যাচ্ছে গাছপালা, বাঁশ ঝাড়, শাকসবজি ক্ষেত, মৌসুমি ফসল সহ অসংখ্য আবাদী জমি। ভাঙনের হুমকীতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বন্যা আশ্রয় কেন্দ্র, তিনটি মসজিদ, দুটি সেতু। ভাঙনের মুখে রয়েছে অন্তত তিন শতাধিক বসতবাড়ী সহ বিভিন্ন ফসলি জমি। দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহনের দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা