• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় পৃথক দুটি ছিনতাই, মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ অর্থ লুট

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ও ইদিলপুরে একই রাতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে (বৃহস্পতিবার) সাড়ে ১২টার দিকে ধাপেরহাট-হিংগারপাড়া সড়কের ‘ডিউটির ঘর’ নামক স্থানে একদল ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী মুন্না মিয়াকে পথরোধ করে। তারা মুন্নার ব্যবহৃত টি ভি এস মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

একই রাতে ইদিলপুর মাদার হাট সেতুর কাছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা এক যুবককে আটক করে মারধর করে। এ সময় তার নিকট থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা