• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ
এলাকাবাসী ও সর্বস্তরের সাধারন মানুষের অংশগ্রহণে এক মিলনমেলা পরিণত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলের চেয়ারপার্সনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন হন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান (পাকিস্তানের বেনজীর ভুট্টোর পর)।

তিনি তিন দফায় প্রধানমন্ত্রী, দু’বার বিরোধীদলীয় নেতা এবং সার্কের প্রথম নারী চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী ইতিহাসে পাঁচটি আসনে লড়ে বারবার জয়ের নজির গড়েছেন। সেই নেত্রী ও দলকে আমরা আবারো ভোট দিয়ে সম্মান বজায় রাখবো।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা