• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় ইউপি সদস্যের পুকুরে বিষ প্রয়োগ \ ৩৫লাখ টাকা ক্ষতির দাবী

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৭০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়ায় পূর্ব শত্রæতার জের ধরে এক ইউপি সদস্যের পুকুরে গত ১৯আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে গ্যাসের ট্যাবলেট(বিষ) প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এতে পুকুরের মালিক উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ সদস্য মৎস্য চাষী শাহিদুল ইসলাম সোয়াবিন এর প্রায় ৩৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। শাহীদুল ইসলাম তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামের খয়ের ফকিরের ছেলে।
ক্ষতিগ্রস্ত শাহীদুল ইসলাম জানান, তিনি প্রায় ২৫বছর ধরে মাছের চাষ করে আসছেন। নলঘরিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে তার মালিকানাধীন প্রায় ৯০শতক পুকুরে প্রায় আড়াই মাস পূর্বে ৩লাখ গলসা, ১লাখ ২৭হাজার পবা মাছের পোনা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মাছগুলো বিক্রয়ের উপযোগী হতো। এসব মাছ বিক্রয় করলে লাভও হতো আশানুরূপ। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯আগস্ট মঙ্গলবার রাত ১টার পর কোনো এক সময়ে প্রতিপক্ষরা তার পুকুরে গ্যাসের ট্যাবলেট(বিষ) প্রয়োগ করে। ভোরে তিনি পুকুরের পানিতে প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখতে পান। এতে তিনি চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা