• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০৬ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

“শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙ্গে ফেলি অন্তরায়” এই প্রতিপাদ্যকে কুড়িগ্রাম সদর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট ) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানের বাস্তবায়ন করে
বেলগাছা যুব সংগঠন, সদর, কুড়িগ্রাম।

প্রকল্পের সভাপতি রাফি ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, ইউপি সচিব আলমগীর কবির, মমিন হোসাইন টেকনিক্যাল অফিসার আরডিআরএস বাংলাদেশ, মালতী রানী সভাপতি বেলগাছা যুব সংগঠন, সাবরিনা সুমি ফিল্ড ফ্যাসিলিটেটর আরডিআরএস বাংলাদেশ সহ বেলগাছা যুব সংগঠন এর সদস্যবৃন্দ।

সভায় বাল্যবিয়ের কুফল ও আইনগত দিকগুলো তুলে ধরা হয়। এবং বাল্যবিয়ে প্রতিরোধে সকলের সচেতনতা বাড়ানো ও কার্যকর পদক্ষেপ নেয়া ছাড়াও কোন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী যেন বাল্য বিয়ের শিকার না হোন ও গ্রাম অঞ্চলে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে মাঠ পর্যায়ে সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা