• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুর্দিনে জনগণের পাশে থাকায় জনপ্রিয় হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৬৭৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, যুব ও ছাত্রনেতা এবং বর্তমান কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন । তিনি দীর্ঘ ১৬ বছর ধরে দলে জন্য সংগ্রাম করেছেন। এছাড়াও তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি দুই উপজেলার রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি কিশোরগঞ্জবাসীকে সুখে- দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। বিশেষ করে করোনা মহামারির সময়ে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছেন। এছাড়া ঈদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও সামাজসেবামূলক কাজে বেশ আগ্রহ করে সহায়তা করে যাচ্ছেন। দুর্দিনে জনগণের পাশে থাকায় তিনি একজন জনপ্রিয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত মুখ আব্দুল্লাহ আল মামুন। তিনি একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, দল তাকে মনোনয়ন দিবে বলে আশা রাখেন। তাই তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী।

তিনি নর্থ এক্সপ্রেস নিউজ কে বলেন, মহান সৃষ্টিকর্তার দয়ায় তিনি নির্বাচিত হলে দুই উপজেলা বাসীকে একটি পূর্ণ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। সন্ত্রাস এবং চাঁদাবাজীকে প্রশ্রয় দেয় না। তাই তার বড় চ্যালেজ হলো- সমাজ থেকে মাদক এবং চাঁদাবাজীকে নির্মূল করা। পাশা পাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই তার প্রধান উদ্দেশ্য। তবে ইতোমধ্যেই তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলাবাসীর সঙ্গে বেশ পরিচিতি লাভ করেছেন।

আব্দুল্লাহ আল মামুন এক প্রশ্নের জবাবে বলেন, আমি আশা করি আমার কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজের ওপর ভিত্তি করে এই আসনে দুই উপজেলারবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। তবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীর্ষে পক্ষে হোক তিনি এই প্রত্যাশা করেন।

এলাকাবাসীদের সঙ্গে আলাপ করে জানাযায়, তিনি একজন ভালো রাজনৈতিক এই আসনের লোকজনের উজ্জ্বল নক্ষত্র। দলকে শক্তিশালী করার সৈনিক সবার প্রিয়মুখ অসহায় নিপীড়িত মানুষের বন্ধু বিশিষ্টি সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যেই এই আসনে মানুষের সেবা করে জনগণের মন জয় করে নিয়েছেন। তিনি সব সময় মানুষের সুখে দুঃখে খোজ- খবর রাখেন। তারমতো একজন নেতাকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা তাকেই ভোট দেব।

সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মহান সৃষ্টি কর্তা আমাকে অনেক দিয়েছেন। রাজনীতি করে এমপি হয়ে বিওবান হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমি চাই সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে এবং মানুষের জন্য কাজ করতে- মানুষের পাশে থাকতে। জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষা। বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ পূর্ণ মানবিক ও সম্প্রীতির দেশ গড়াই হচ্ছে তার লক্ষ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা