• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া শেরপুরে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর জোনাল অফিস এর আয়োজনে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুস্টানের শুভ সূচনা হয়। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডল’র সভাপতিত্বে ও এজিএম আব্দুল আউয়ালে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন

পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া – ২ এর জেনারেল ম্যানেজার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দেব কুমার মালো। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, পুলিশ পরিদর্শক ( তদন্ত) জয়নাল আবেদীন, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় জেনারেল ম্যানেজার দেব কুমার মালো গ্রাহকদের উদ্দেশ্যে সেচ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সার্বিক বিষয়াদী নিয়ে বিষদ আলোচনা করেন এবং প্রশ্নের জবাব দেন। সুবিধাভোগী গ্রাহকদের মধ্য থেকে বিভিন্ন সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন, জয়লা-জুয়ান গ্রামের শফিকুল ইসলাম, পালাশন গ্রামের আনিসুল রহমান বাবলু পাঁচদেউলী গ্রামের মো: ফেরদৌস আলম সহ অনেকে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা