• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঢেউ টিন বিতরণ

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৯৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে এ সহায়তা প্রদান করা হয়।

রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঢেউ টিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত অগ্রগতিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. আমিনুর রহমান ও সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের সিএ রাসেল মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও উপযোগী করে তুলবে। স্থানীয়রা সরকার ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা