• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৭২ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল ও আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

সমাবেশে জানানো হয়, ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের সম্পৃক্ত করতে উপজেলা বিএনপি এই বিশেষ কর্মসূচি হাতে নেয়। নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও ধানের শীষ মার্কার দাওয়াত পৌঁছে দিবেন।

উল্লেখ্য, উপজেলা বিএনপির আয়োজনে ২৯ আগষ্ট হিন্দু সমাবেশ ও ৩০ আগষ্ট ওলামা-মাশায়েখ সমাবেশেও হাজার হাজার মানুষের উপস্হিতি ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা