• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা আহত।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৮৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

কুড়িগ্রামের রাজারহাটে একটি সড়ক দুর্ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নিজ নিজ এলাকায় ফিরছিলেন আহতরা। রাজারহাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে বহনকারী মোটরসাইকেলটি চলাচলকালে হঠাৎ সামনে দিয়ে একটি ভেড়া দৌড়ে এলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে যায় এবং তারা উভয়েই আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিকটবর্তী রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুজনের শরীরেই বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যদিও তারা বর্তমানে আশঙ্কামুক্ত, তবুও চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

দুর্ঘটনার খবর শুনতে পেয়ে রাজারহাট উপজেলা ও ইউনিয়ন কৃষক দল এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান। তারা আহত নেতাদের পাশে দাঁড়ান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও সমবেদনা জানান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা