• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সিরাজগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়ে সাফল্য

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

সিরাজগঞ্জ জেলায় ভেজালবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। জেলার সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ১৯০টি মামলা দায়ের এবং ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিরাজগঞ্জের সদর উপজেলায় সর্বাধিক অভিযান পরিচালনা করা হয় যেখানে ২৭টি অভিযানের মাধ্যমে ৪৯টি মামলা দায়ের করে ৫ লাখ ৯৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বেলকুচি উপজেলায় ১৯টি অভিযানে ৬১টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এককভাবে ৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কাজিপুর উপজেলায় ৫টি অভিযানে ৬৭ হাজার টাকা, রায়গঞ্জে ১৭টি অভিযানে ৮২ হাজার টাকা, উল্লাপাড়ায় ৬টি অভিযানে ৫৮ হাজার টাকা, শাহজাদপুরে ১টি অভিযানে ১ হাজার ৫০০ টাকা এবং কামারখন্দ উপজেলায় ৯টি অভিযানে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে তাড়াশ ও চৌহালী উপজেলায় উক্ত সময়ে কোনো অভিযান পরিচালিত হয়নি।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী নোওয়াজ চৌধুরী এই অভিযানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা মাছ, ফল, শিশু খাদ্য, জুসসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে আসছে। এসব ভেজাল খাদ্য গ্রহণে মানুষ দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, অ্যাজমা, বদহজম, লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।’

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, ‘শুধু অভিযান নয়, জনগণকে সচেতন করাই ভেজাল প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এজন্য নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’

এই অভিযানের মাধ্যমে প্রশাসন শুধুমাত্র জরিমানা আদায়েই সাফল্য পায়নি, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজেও অগ্রসর হয়েছে। ভেজাল খাদ্যের বিপদ সম্পর্কে জানাতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে ভেজাল খাদ্যের প্রভাব কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন পর্যবেক্ষকদের মতে, ভেজালবিরোধী এই অভিযান শুধু সময়ের দাবি নয়, বরং জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও ব্যাপক পরিসরে পরিচালিত হলে, জনস্বাস্থ্যের উন্নয়নে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা