• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে বিহারহাট দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৯৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় অত্র মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি শফিউল আযম সজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, কৃষক দল সভাপতি সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেনডেন্ট আব্দুল হামিদ প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৭ বছর ধরে মাদ্রাসাটিতে কোনো উন্নয়ন হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় অবশেষে প্রতিষ্ঠানটি ভবন বরাদ্দের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ পায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা