• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুরে সম্মিলিত উলিমা পরিষদের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৭ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

হরিপুরে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাদ আসরের পর সম্মিলিত উলিমা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হরিপুর মডেল মসজিদের প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও সমাজসেবক শামসুদ্দিন সাহেব।

সেমিনারে পবিত্র নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা, দয়া, ন্যায়পরায়ণতা ও মানবতার মহান দৃষ্টান্ত তুলে ধরা হয়। বক্তারা বলেন, নবী করিম (সা.) সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপন সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা যুবসমাজকে ইসলামি আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বর্তমান যুগে বিভ্রান্তি ও অনৈতিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সিরাতের শিক্ষাই হতে পারে একমাত্র পথ।

সেমিনারে বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, ইমাম, খতিবসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আবহ ও প্রেরণামূলক আলোচনা।

সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা