• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কিশোরগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম এর সহযোগীতায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্দ নায়িরুজ্জামান,এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার,সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক গোলাম আজম, কৃতি শিক্ষার্থী লাবিব আহসান, মুবাসসিরা তাসনিম প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষের চারা প্রদান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুসা দাখিল মাদ্রাসার মোঃ খাইরুল ইসলাম ও গীতা পাঠ করেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নুপুর রায়।

মহিলা বিষয় অফিসের ট্রেইনার রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা