• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রানীশংকৈলে এক ব্যক্তিকে কুপি’য়ে হ’ত্যা’র অ’ভিযো’গ..গ্রেপ্তার ৩

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে কার্তিক রায় (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা