• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে ভক্ত নিহত, ৪০০০ জনকে আসামি করে মামলা।।

উজ্জল চক্রবর্তী রাজবাড়ী প্রতিনিধি / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৪০০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব। তিনি বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার তিনি নুরাল পাগলের দরবারে প্রবেশ করেন। শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় তাকে ভক্ত হিসেবে চিহ্নিত করে হামলা চালানো হয়। প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানেও হামলার শিকার হন তিনি। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট (শনিবার) বাধ্যক্যজনিত কারণে মারা যান নুরাল পাগল। ওইদিন রাতে দরবার প্রাঙ্গণে তাকে ১২ ফুট উঁচু করে বেদির ওপর দাফন করা হয়। শরিয়ত পরিপন্থী দাফনের অভিযোগ তুলে ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ আন্দোলনে নামে। এর জের ধরে গত শুক্রবার বিকেলে গোয়ালন্দ আনসার ক্লাবে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে দরবারে হামলা ও ভাঙচুর চালিয়ে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা