• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে “বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন” এর সহযোগিতায় নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৭৪ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলা হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন, ওরাকল পাঠাগার, আরাজীপলাশবাড়ী, হলোখানা, কুড়িগ্রাম এর বাস্তবায়নে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাঈল হোসেন।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ এর প্রভাষক শাহনাজ বেগম, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সমাজ সেবক মোঃ মোজাম্মেল হক, দেশ টিভি এর জেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানা, সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন্নাহার আক্তার নুরী, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ কর্মসূচিতে বাংটুর ঘাট এলাকায় বনজ, ফলজ ও ওষুধি বৃক্ষ সহ ভূমিক্ষয় রোধকারী শতাধিক বৃক্ষের চারা রোপন করা হয়।

উল্লেখ্য, বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাঁধ, রাস্তা-ঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান সহ কুড়িগ্রাম পৌর শহরে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার চারা গাছ রোপন করেছেন। যার সুফল ভোগ করছেন স্থানীয় মানুষজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা