• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীর কালুখালীতে ১৯ কেজি গাঁজা- মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র‍্যাব -১০।।

উজ্জল চক্রবর্তী রাজবাড়ী প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মুল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫), দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ২.১৫ টার সময় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। রাজবাড়ী -কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা সহ কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা