• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়) এর আর্থিক অনুদানে শেরপুরের বেসরকারি সংস্থা চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন(সিডিএ)’র উদ্যোগে বিনামূল্যে তিন মাস মেয়াদী দর্জি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পরে ২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সাগ্রমী বিতরণ করা হয়।
চাইল্ড ড্রিম এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশেনের সহকারি মহা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া এর সভাপতি ও চাইল্ড ড্রিম এসোসিয়েশনের উপদেষ্টা সুদেব কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা প্লেসক্লাবের সভাপতি ও চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দীপক কুমার সরকার, সংস্থার উপদেষ্টা ও শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সহ.প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক আব্দুল আলিম। অনুষ্ঠানে এসময় চাইল্ড ড্রিম এসোসিয়েশনের সেক্রেটারি মেহেদী হাসান, প্রশিক্ষণার্থী নুসরাত নাসনিন নাবা বক্তব্য রাখেন। এরপর প্রশিক্ষনাথী ২০ জনের মধ্যে ২০ সেলাই মেশিণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে ২০ জন হত দরিদ্র মহিলা আগামী ৩ মাস এ প্রশিক্ষণ নিবেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা