• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জাতীয় দলের কোচ হিসেবে আশরাফুলকে চায় বিসিবি!

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জাতীয় দলের দরজায় ফের মোহাম্মদ আশরাফুল, এবার অবশ্য ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং ইউনিটের চলমান দুরবস্থা কাটাতেই বিসিবি এমন উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ, ব্যাটারদের টানা ব্যর্থতা এখন বোর্ডের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ওয়ানডে থেকে টি-টোয়েন্টি-সব ফরম্যাটেই ব্যাটাররা ছন্দ হারিয়ে ফেলেছেন। লিটন দাস, তাওহীদ হৃদয় কিংবা জাকের আলীর মতো ব্যাটাররা নিজেদের ছায়া হয়ে আছেন। টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার-সব জায়গাতেই দেখা যাচ্ছে একই চিত্র। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন ব্যাটিং পারফরম্যান্সে গভীর উদ্বেগে বিসিবি।

এই প্রেক্ষাপটেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিতে চায় বোর্ড। দেশের এবং বিদেশের কয়েকজন প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে, আর সেখানেই নাম এসেছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এক সময়ের ব্যাটার মোহাম্মদ আশরাফুলের।

আশরাফুল নিজেই জানালেন, ‘বোর্ড থেকে প্রস্তাব করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত নয়।’

বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড বিদেশি কোচ নিয়োগের বিষয়েও আগ্রহী। অস্ট্রেলিয়ার সাবেক এক ক্রিকেটারের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। তবে বোর্ডপ্রধান আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর অনুষ্ঠিতব্য পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে বর্তমানে সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে সফল হলেও জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স তার সময়েই মারাত্মকভাবে নেমে গেছে। এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর সালাউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তিনি মূলত মিডিয়াম পেসার ছিলেন, এখন দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচ হিসেবে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী আয়ারল্যান্ড সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা