• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-রাজারহাটে শিক্ষার্থীদের হাতে সচেতনতার বই

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের উদ্যোগে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আর্থিক ও কারিগরি সহায়তায় কুড়িগ্রামের রাজারহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক সচেতনতামূলক বই বিতরণ করা হয়েছে। এএমআর হচ্ছে এমন একটি অবস্থা, যখন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস বা পরজীবী জীবাণু নিজেদের গঠন বদলে ফেলে, যার ফলে সাধারণ অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ সেই জীবাণুর বিরুদ্ধে অকার্যকর হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলার আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি এবং ঔষধ প্রশাসন, কুড়িগ্রামের তত্ত্বাবধায়ক মো. হাফিজুর রহমান মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, প্রেসক্রিপশন অনুযায়ী সম্পূর্ণ কোর্স না শেষ করাসহ বিভিন্ন অসচেতন কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে। তরুণ প্রজন্মকে এই ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা