• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাণীশংকৈলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার বিকেল ৫টায় পৌর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান জাহিদ সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩। প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মমিন, সাবেক সংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, পৌর,১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিন্টু, ২ নং ওয়ার্ড সভাপতি মাহবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি নজু, ৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,
আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী, খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভার সভাপতিত্ব করেন শামিম সুমন, সঞ্চালনা আকতারুল ইসলাম আকতার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা