• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুরে পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রনহট্টা চরংগী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম — ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দিনাজপুর-রংপুর অঞ্চল টিম সদস্য, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির, ঠাকুরগাঁও জেলা।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মোঃ ফজলে রাব্বি মর্তুজাভি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামি হরিপুর উপজেলা শাখা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা